প্রাইম ব্যাংক ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় হামদর্দ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির ‘ভয়েস অব বিজনেস ক্লাবে’র সহযোগিতায় সম্প্রতি ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রাইম ব্যাংক অ্যাডিশনাল এমডি ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং এম নজিম এ চৌধুরী।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতা ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ইউনিভার্সিটি ভিসি অধ্যাপক ড. মো: মনজারুল আলম। তিনি শিক্ষা ও বাস্তব জীবনের আর্থিক চ্যালেঞ্জের মধ্যে ব্যবধান কমাতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ভয়েস অব বিজনেস ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক ইমরান খান। এ ছাড়াও সহযোগী অধ্যাপক সঞ্জয় মৈত্র (ট্রেজারার ইনচার্জ) এবং সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগও বক্তব্য রাখেন।
সেমিনারে হামদর্দ ইউনিভাসিটির শিক্ষক প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিজ্ঞপ্তি।



