বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেল ইউএস-বাংলা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয়বারের মতো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ (টিটা)-এ বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

গত রোববার রাতে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াবের সভাপতি রাফিউজ্জামানের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো: কামরুল ইসলাম। দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন সেক্টরে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ এবং মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবে এ অর্জন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে কাজ করবে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছে।