আজও গণমাধ্যম পূর্ণমাত্রায় স্বাধীন হতে পারেনি : ছাত্রশিবির

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল দেশের সব সাংবাদিক, সংবাদকর্মী এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গতকাল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক বিবৃতিতে বলেন, জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল অবস্থান সমাজকে আলোর পথ দেখায়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, অর্থনৈতিক নিশ্চয়তা এবং তথ্য সংগ্রহের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। কিন্তু বলাই বাহুল্য, আজও দেশের গণমাধ্যম পূর্ণমাত্রায় স্বাধীন হতে পারেনি। সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতন আজও চলমান রয়েছে, যা একটি স্বাধীন মাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ন্যায্য অধিকার রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করে দেশের জন্য কাম্য নয়।

বিবৃতিতে তারা আরো বলেন, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। বিগত সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ দেশের সাংবাদিকদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আমরা এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে গণমাধ্যম কোনো ভয়ভীতি ছাড়াই সাধারণ মানুষের কথা বলতে পারবে। সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে গণমাধ্যমই হতে পারে সমাজ সংস্কারের অন্যতম কার্যকর হাতিয়ার।