সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Printed Edition
সুপ্রিমকোর্ট বার নির্বাচনের প্রথম দিনে আইনজীবীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থী ও তাদের অনুসারীরা : নয়া দিগন্ত
সুপ্রিমকোর্ট বার নির্বাচনের প্রথম দিনে আইনজীবীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থী ও তাদের অনুসারীরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল সকাল ১০টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত (বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি)। এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে ভোটগ্রহণ হচ্ছে। মোট ৪০ জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নিল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (সংসদ সদস্য) প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: মাগফুর রহমান শেখ ও মো: শাহজাহান।

সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো: জিয়াউর রহমান, দু’টি সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া সাতটি সদস্য পদে নির্বাচন করছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো: কবির হোসেন, মো: টিপু সুলতান, মো: জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী।

অপর দিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, দু’টি সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দু’টি সহ-সম্পাদক পদে মো: তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন। আর সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো: ফয়েজউল্লাহ, মো: জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এ দিকে এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী দেয়া হয়নি। তবে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, দু’টি সহ-সম্পাদক পদের একটিতে মোস্তফা আসগর শরীফী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো: বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।

এসব প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুঁইয়া, মো: আবু ইয়াহিয়া দুলাল, মো: ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান এবং সদস্য পদে মো: জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।