হেলেনা পারভীন

Printed Edition

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী হেলেনা পারভীন (৬২) মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মেরুদণ্ডে আঘাতজনিত কারণে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫টায় নামাজে জানাজা শেষে ছাতিয়ানগাছা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সংসদ সদস্য আব্দুল আজিজ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।