ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন মাদরাসার চাকরি শুধু চাকরি নয়, এটি ইবাদতের অংশ, মাদরাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামী শিক্ষার উচ্চতর গবেষণা করা হয় এবং দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণের শিক্ষা দেয়া হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে অধিভুক্ত কামিল মাদরাসার শিক্ষকদের দুই দিনব্যাপী ‘আরবি ভাষা পাঠদান পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক, ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ তাজুল ইসলাম, ইলাননুর ইনস্টিটিউট ঢাকার মাস্টার ট্রেইনার ড. মাহমুদুল হাসান ইউসুফ, বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হারুনুর রশীদ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে সমাপনী দিবসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো: জিয়াউর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী অধ্যাপক জাহেদ উল্লাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও পিএস টু ভিসি আশফাক আখতার, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার আখলাকুল আম্বিয়াসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



