নয়া দিগন্ত ডেস্ক
চীনে এক নারী তার পোষা কুকুরছানাকে কিন্ডারগার্টেনে ভর্তি করিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সাদা লোমের স্যাময়েড প্রজাতির এই কুকুরটি শুধু আদুরে নয়, এখন নিয়মিত ‘ক্লাস’ও করছে।
জানা গেছে, কুকুরটিকে শিষ্টাচার শেখানো ও নির্দেশ বুঝতে সক্ষম করাতে মালিক তাওতাওয়ের খরচ হয়েছে প্রায় ১২ হাজার ইউয়ান, যা বাংলাদেশী মুদ্রায় দুই লাখ টাকারও বেশি।
এই ‘ডগ কিন্ডারগার্টেনে’ কুকুরটির আচরণ মূল্যায়নের জন্য আলাদা পরীক্ষা নেয়া হয়। অতিরিক্ত ঘেউ ঘেউ বা আক্রমণাত্মক আচরণ কমাতে দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। পাশাপাশি অন্যান্য কুকুরের সাথে মেলামেশার জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমও রাখা হয়।
ব্যস্ত কর্মজীবনের কারণে পোষা প্রাণীর জন্য যথেষ্ট সময় দিতে পারেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাওতাও। তার মতে, উন্নত যতœ ও প্রশিক্ষণের জন্য এটি একটি কার্যকর ব্যবস্থা। ইন্টারনেট।



