‘ছওয়াব’-এর কর্মশালা

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত ও বাস্তবসম্মত উদ্যোগের আহ্বান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের আসন্ন ক্ষতি মোকাবেলায় সরকারি-বেসরকারি সমন্বিত এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। গতকার মঙ্গল বার রাজধানীর লালমাটিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত “দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু সহনশীলতা” শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান।

কর্মশালায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় কেবল একক কোনো সংস্থার পক্ষে কাজ করা সম্ভব নয় বরং সরকার, এনজিও ও দেশের তরুণ সমাজকে একসাথে কাজ করতে হবে।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি প্রফেসর ড. মাহমুদুল ইসলাম বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ এবং এর প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে, তা দূর করতে প্রয়োজন একটি সুদূরপ্রসারী ও সমন্বিত উদ্যোগ।