ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন

Printed Edition

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন বলেছেন, ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আইন করতে হবে। বর্তমান আইনের ফাঁকফোকর ও দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার না হওয়া এমনকি বিচার হলেও কার্যকর না হওয়ায় দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।

শুক্রবার লালবাগ কেল্লার মোড়ের বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ধর্ষণ-হত্যা ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তেব্যে তিনি এ কথা বলেন।

জাকির হোসেন বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ সারা দেশ উত্তাল। বিচারহীনতার সংস্কৃতি যেন এ দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যার পরও দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল; বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছিল। কিন্তু দীর্ঘসূত্রতার কারণে এখনও বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়নি। রামিসা হত্যাকাণ্ড এই বিচারহীনতার প্রতিফলন।

তিনি আরো বলেন, বিএনপি সরকার নিজেদেরকে ইসলামবান্ধব সরকার বলে অথচ দলের স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আইনকে মধ্যযুগীয় বলে উপহাস করায় ধৃষ্টতা দেখায়। পাশ্চাত্যের অথর্ব আইন বাংলার মানুষকে মুক্তি দিতে পারেনি। ইসলামী আইনই পারে নির্যাতিত, নিপীড়িত ও সর্বস্তরের মানুষের সুবিচার নিশ্চিত করতে। বিজ্ঞপ্তি।