ফিরলেন বাবর নেই রিজওয়ান

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের। ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্য গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে ফিরেছেন বাবর আজম। প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রোহাইল নাজির, বাঁ হাতি স্পিনার আরাফাত মিনহাস ও পেসার আহমেদ দানিয়াল। দলের নেতৃত্বে আছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। সহ-অধিনায়ক করা হয়েছে সালমান আলি আগাকে। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। রাওয়ালপিন্ডিতে আগামী ৩০ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দু’টি ম্যাচ হবে ২ ও ৪ জুন লাহোরে। বাবর ছাড়াও এই সিরিজ দলে ফিরেছেন অভিজ্ঞ শাদাব খান ও নাসিম শাহ।