আরজেএফের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

৫ সাংবাদিক পেলেন ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’

Printed Edition
আরজেএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আবদুস সালামের সাথে সংগঠনের নেতারা : নয়া দিগন্ত
আরজেএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আবদুস সালামের সাথে সংগঠনের নেতারা : নয়া দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘উন্নয়ন ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো: হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফরএভার বরিশালের চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, বাংলাদেশ আইন ও অধিকার এইডের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল হোসেন অপু, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, এফবিজেও’র মহাসচিব শামছুল আলম এবং বিসিআরসি’ সভাপতি আলী আশরাফ আখন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর ধারাবাহিকতায় এ বছর সারা দেশ থেকে যাচাই-বাছাই করে পাঁচজন সাংবাদিককে ‘আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী, দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হোসেন (এম এইচ সৈকত), দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো: রিয়াজুল ইসলাম (রিয়াজ মোস্তাফিজ), দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মো: রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো: সজিব।

আরজেএফের মহাসচিব সেকেন্দার আলম শেখের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের ভাইস চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, লিপি মাহবুব ও মানবাধিকার সংগঠক মো: মনিরুল ইসলাম মনি। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো: মঞ্জুর হোসেন ঈসা ও সদস্য সচিব মিলন মল্লিকের সঞ্চালনায় আয়োজনের তৃতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জনকে ‘আরজেএফ বর্ষসেরা সম্মাননা’ দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। বিজ্ঞপ্তি।