সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম প্রমুখ।



