ঢাকায় বায়তুশ দরবারে পীর শরফ আবদুল হাই নদভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক। এ সময় তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সদ্য প্রকাশিত কামিল প্রথম বর্ষের পরীক্ষায় চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা প্রথম হওয়ায় বলেন, বায়তুশ শরফের প্রধান রূপকার শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রহ:) গতানুগতিক কোনো দরবারি পীর ছিলেন না। তার ভাবনায় ছিল নতুনত্ব; ছিল আবিষ্কারের জাগৃতি। চিন্তায় ছিল প্রখরতা, জ্ঞানগরিমায় বৈচিত্র্যতা। আর দশজন পীর, ওলামা-মাশায়েখ চিরাচরিত কায়দায় যে জিনিসটিকে দেখতেন, ভাবতেন, সেই দেখা ও ভাবনায় তিনি তুলনাহীন মেধা ও সৃজনশীল মননের পরিচয় দিয়েছেন জীবনের পরতে পরতে।
এ সময় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, রাঙ্গামাটির লংগদু মাইনি উত্তর গাথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা এস এম ফোরকান আহমদ, খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু ওসমান, রাঙ্গামাটি বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুল হক, আনজুমনে নওজোয়ানের কেন্দ্রীয় সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহিদ আল-আমিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



