বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এপিক ব্লাড ব্যাংকের সেমিনার ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

Printed Edition

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এপিক ব্লাড ব্যাংক একটি সচেতনতামূলক সেমিনার ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে নিরাপদ রক্ত সঞ্চালন, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং রক্তদাতা ও গ্রহীতার নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা: নাসরিন আখতার। তিনি নিরাপদ ট্রান্সফিউশনের গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করতে সচেতন রক্তদাতা, আধুনিক স্ক্রিনিং ব্যবস্থা এবং মানসম্পন্ন ব্লাড ব্যাংকিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর অপারেশনস ডা: আব্দুর রাজ্জাক খান। তিনি স্বেচ্ছায় রক্তদানকে মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিজি এম ডা: সোমেন পালিত, চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠনের সম্মানিত সদস্য, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। সেমিনারের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।