আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে প্যালেস্টাইন স্টাডিজ বিষয়ে একটি লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি হলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশিদ জাহেদ। অনুষ্ঠানে প্যালেস্টাইনের ইতিহাস, সংস্কৃতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আল-রওয়াদ অ্যাকাডেমি ফর জেরুসালেম স্টাডিজের পরিচালক ইঞ্জিনিয়ার আদনান শাকের। তিনি ফিলিস্তিন ইস্যুতে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী বলেন, ফিলিস্তিনের ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক বাস্তবতা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুসলিম উম্মাহর, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। তরুণদের ফিলিস্তিনের প্রতি দায়িত্ব ও করণীয় সম্পর্কে সঠিক শিক্ষা দেয়াও সময়ের দাবি। এ লক্ষ্যেই লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা বিষয়টি আরো গভীরভাবে অনুধাবন করতে পারেন। বিজ্ঞপ্তি।
আইআইইউসিতে প্যালেস্টাইন স্টাডিজ বিষয়ে লেকচার সিরিজ
Printed Edition



