৩ সংসদ সদস্য বিএমইউর সিন্ডিকেট সদস্য মনোনীত

Printed Edition

তিনজন সংসদ সদস্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। মনোনীত নতুন সিন্ডিকেট সদস্যরা হলেন ঢাকা ১৯-এর সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য ডা: মো: মাহবুবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন ২৯-এর সংসদ সদস্য ফাহিমা নাসরিন।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মনোনয়ন প্রদান করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১-এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত আদেশ/প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

তাদের এই মনোনয়ন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সাথে সাথে বিএমইউর শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে গতিশীল করবে। বর্তমানে বিএমইউর সিন্ডিকেট বডির সভাপতির দায়িত্ব পালন করছেন ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী এবং সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল। বিজ্ঞপ্তি।