প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ইউএই রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ইউএই রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সোমবার বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত অনফঁষষধ অষর অষযসড়ঁফর সৌজন্য সাক্ষাৎ করেন। দুই সদস্যের প্রতিনিধিদলের এই সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্রবাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছাবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদারকরণ, পারস্পরিক অভিজ্ঞতাবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করে।

আলোচনায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ আরো সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

না’গঞ্জে ডকইয়ার্ড পরিদর্শন

দেশের প্রতিরক্ষা সক্ষমতা, নৌশক্তি ও সামুদ্রিক নিরাপত্তা আরো সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম গতকাল বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এই সময় তাকে জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, আধুনিক কারিগরি সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ব্রিফ করা হয়। পরে তিনি ডকইয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থাপনা, ওয়ার্কশপ, উৎপাদন এলাকা, মেরামত সুবিধা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। আইএসপিআর।