নিজস্ব প্রতিবেদক
শহীদ জিয়া স্মৃতি সংসদ, নারায়ণগঞ্জ জেলা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মো: শহীদুল ইসলাম রিপন। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে আলহাজ মো: শহীদুল ইসলাম রিপনকে সভাপতি, মহিউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক এবং মো: নুর আলম সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মো: মোসাদ্দেক হোসেন। সহসভাপতি পদে রয়েছেন মো: সালাহ উদ্দিন চৌধুরী (পনির), এম আর সাগর, মো: মোস্তাফিজুর রহমান, মো: নুরনবী খোকা, আব্দুস সালাম (খোকন), মো: মমিনুল হক ভূঁইয়া (মমিন), মো: জাবেদ পারভেজ, সফিকুজ্জামান ও মো: হুমায়ুন (সাই)। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মেহেবুব আরিফিন সিমু, মিয়া মোহাম্মদ আসাদ উল্লাহ গালিব, আব্দুর রহিম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবলু, মো: জামিল ও হাজী লুৎফর রহমান ফকির। এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মো: মাহফুজুর রহমান ভূঁইয়া (প্রচার), মো: রিয়াজ খান মিন্টু (দফতর), মো: জাকির (অর্থ), ব্যারিস্টার ঝিমু (আইন), নাসির উদ্দিন খান মুক্তি (ধর্ম), মোসা: রহিমা শরিফ মায়া (মহিলা), এম এ সাত্তার ভুট্ট (ক্রীড়া), মো: কায়েমুল্লাহ (সমাজকল্যাণ), মো: আলম (মুক্তিযোদ্ধাবিষয়ক) এবং মো: ফয়সাল (প্রকাশনা) সম্পাদক হিসেবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত জেলা কমিটিকে অনুমোদনের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে পাঠানো হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি দুই বছরের জন্য এই কমিটিকে অনুমোদন প্রদান করেছে।



