মানারাত ইউনিভার্সিটিতে সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) সেন্টার ফর জেনারেল এডুকেশনের উদ্যোগে “অপধফবসরপ ইৎরফমবং নবঃবিবহ চধশরংঃধহ ধহফ ইধহমষধফবংয: ঈড়হঃবসঢ়ড়ৎধৎু চবৎংঢ়বপঃরাবং” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাকিস্তানের ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজ (আইআরএস), পেশোয়ার-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমিরেটাস অধ্যাপক এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের অন্যতম সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ও সাবেক ভিসি প্রফেসর ড. এম উমার আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক অধ্যাপক ও এমআইইউ ট্রাস্টের সদস্য প্রফেসর ড. মো: মোজাম্মেল হক। সেমিনারে গেস্ট অব অনার ও চিফ অব ফরেন ডেলিগেটস ছিলেন আইআরএসের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইকবাল খলিল। কিনোট স্পিকার ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ড. ফজলুর রহমান কুরেশি। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন কুরতুবা ইউনিভার্সিটি, পেশোয়ারের শিক্ষক ড. মুফতি মুহাম্মদ ইব্রাহিম। বিজ্ঞপ্তি।