ন্যুয়েরকে নিয়েই জার্মান দল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি। দলে সবচেয়ে বড় আলোচনার নাম অবশ্যই অভিজ্ঞ গোলরক ম্যানুয়েল ন্যুয়ের। ৪০ বছর বয়সী এই কিংবদন্তি গোলকিপার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে আবারো বিশ্বকাপ দলে ফিরেছেন।

বায়ার্ন মিউনিখের এই তারকা ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ আসর। প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান, যিনি ন্যুয়েরের চেয়েও দুই বছরের ছোট, অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছেন।

দলের অধিনায়কত্ব করবেন জোশয়া কিমিচ। মাঝমাঠে নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে তার কাঁধে। এ ছাড়া জার্মানির বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে ফোরিয়ান ওয়ার্টজম কাই হাভেরটজ ও নিকো শ্লটারবেককে।

দলে জায়গা পেয়েছেন- তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালা, লেরয় সানে ও লিওন গোরেৎজকার মতো অভিজ্ঞ তারকারাও। তবে আলোচিত কয়েকজন ফুটবলার বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন- করিম আদেয়েমী রবার্ট এনড্রিখএবং নিকোলাস ফুলক্রুগ।

বিশ্বকাপ দল : গোলরক- অলিভার বাউমান, মানুয়েল ন্যুয়ের, আলেক্সান্ডার ন্যুবেল; রণভাগ- ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, জোশয়া কিমিচ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জনাথন তাহ, মালিক থিয়াও; মিডফিল্ডার- নাদিয়েম আমিরি, লিওন গোরেৎজকা, পাসকাল গ্রস, লেনার্ট কার্ল, জেমি লেভেলিং, জামালস্কুসিয়ালা, ফেলিক্স এনমেচা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, অ্যাঞ্জেলো স্টিলার, ফোরিয়ান ভিরৎস; ফরোয়ার্ড- ম্যাক্সিমিলিয়ান বেয়ার, কাই হাভার্টজ, ডেনিজ উন্দাভ ও নিক ভল্টেমাডে।