ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের চলমান বাস্তবায়ন অগ্রগতি এবং আরবি ভাষা ইনস্টিটিউট স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিনিধিদের সাথে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার শাহীনুল ইসলাম, আইএমইডির পরিচালক নিশাত জাহান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো: নওশের আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব ও ইইডি ঢাকার নির্বাহী প্রকৌশলী মো: গোলাম মোত্তাকিন এবং উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো: জিয়াউর রহমানসহ শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



