আকিজ ভেঞ্চার গ্রুপের করপোরেট কালচারের ধারাবাহিকতায় চলতি বছরেও গ্রীষ্মকালীন মৌসুমী ফলের স্বাদ কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের মাঝে উপভোগ করার প্রত্যয় হিসেবে “আকিজ ভেঞ্চার ফ্রুটস ডে ২০২৬” আয়োজন করা হয়। গত বুধবার, আকিজ হাউজসহ একযোগে সব করপোরেট অফিসে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে প্রায় ১৩০০ জনের অধিক করপোরেট কর্মকর্তা- কর্মচারীর মধ্যে আম ও লিচুর সমন্বয়ে ফলের প্যাকেট উপহার দেয়া হয়। তা ছাড়াও প্রায় ২০০০ কর্মকর্তা-কর্মচারীকে দিনব্যাপী আম-লিচু প্রদান করা হয়। ফ্রুটস ডে উৎসবটি আকিজ ভেঞ্চার গ্রুপের করপোরেট এডমিন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়, যেখানে অত্র গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও সিইও জহুরুল আলম রুম্মনের উপস্থিতি প্রোগ্রামটিকে আরো প্রাণবন্ত করে তোলে। আকিজ হাউজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আকিজ গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ অতিথিরা উপস্থিত ছিলেন। আকিজ ভেঞ্চার গ্রুপের হেড অব এডমিন মনির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সার্থক ও প্রাণবন্তভাবে উৎসবমুখর পরিবেশে সারা দিনব্যাপী ফল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।
আকিজ ভেঞ্চার ফ্রুটস ডে উদযাপিত
Printed Edition



