আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চ-প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-এ ‘ফর্ম আইডিয়া টু ইমপ্যাক্ট : ডেভেলপিং এ পাবলিশ্যাবল রিসার্চ কোশ্চেন ইন হাই ইমপ্যাক্ট জার্নালস’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। তিনি গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলবিং গবেষণাবিষয়ক সহযোগী ডিন এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা: মুহাম্মদ আজিজ রহমান। তিনি গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা প্রশ্ন তৈরির কৌশল, উচ্চ-ইমপ্যাক্ট জার্নালে প্রকাশনার চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক গবেষণা মানদণ্ড বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ’র সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা: রিফাত রহমানের সঞ্চালনায় সাবেক ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আব্দুল মান্নান, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডা: নুরুন নাহার খানম, বিএমইউ জার্নালের এক্সিকিউটিভ এডিটর এম মোস্তফা জামান, পিএইচডি, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ডা: ফারজানা ইসলাম, পিএইচডি, প্রমুখসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।



