সুনির্মল চন্দ্র বসু
সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : কোষবিভাজন’ থেকে ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। কোষ পর্যবেক্ষণ করতে কোনটির প্রয়োজন?
ক) দূরবীক্ষণ যন্ত্র
খ) অণুবীক্ষণ যন্ত্র
গ) উত্তল লেন্স
ঘ) অবতল লেন্স
২। অ্যামাইটোসিস প্রক্রিয়া নিচের কোনটিতে ঘটে?
ক) ইস্ট খ) ব্যাঙ
গ) আমগাছ ঘ) মানুষ
৩। মাইটোসিস কোষ বিভাজন কয় পর্যায়ে ঘটে?
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) দুই
৪। মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায় কোনটি?
ক) প্রো-মেটাফেজ খ) প্রফেজ
গ) টেলোফেজ ঘ) অ্যানাফেজ
৫। প্রোফেজ পর্যায়ে কী ঘটে?
ক) পানি বৃদ্ধি পায়
খ) পানি হ্রাস পায়
গ) পানি হ্রাস ও বৃদ্ধি পায়
ঘ) কোনোটিই নয়
৬। কোনটি বহুকোষী জীব নয়?
ক) বটগাছ খ) কেঁচো
গ) মৌমাছি ঘ) ইস্ট
৭। বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষবিভাজন ঘটে?
ক) প্রোফেজ খ) মাইটোসিস
গ) মেটাফেজ ঘ) মিয়োসিস
৮। নিচের কোন পর্যায়ে অভিমুখী চলন ঘটে?
ক) অ্যানাফেজ খ) মেটাফেজ
গ) টেলোফেজ ঘ) প্রো-মেটাফেজ
৯। চারটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন বিভাজনে?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) নিউক্লিয়াসের বিভাজন
ঘ) সাইটোপ্লাজমের বিভাজন
১০। মাইটোসিস কোষের বৈশিষ্ট্য-
র. অপত্য কোষ ও মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে
রর. হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি অবস্থান গ্রহণ করে
ররর. বিভাজন শেষে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
১১। প্রো-মেটাফেজের ক্ষেত্রে বলা যায়-
র. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে
রর. ট্রাকশন তন্তু থাকে
ররর. তন্তুময় প্রোটিন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র, রর ও ররর
গ) র ও ররর ঘ) ররর
উত্তর : ১.খ, ২.ক, ৩.গ, ৪.ক, ৫.খ, ৬.ঘ, ৭.খ, ৮.ক, ৯.খ, ১০.গ, ১১.খ।



