সাতক্ষীরার কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কুশোডাঙ্গা ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ব্রেন টিউমার ও ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টায় তার নিজ গ্রাম উপজেলার কুশোডাঙ্গায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদ শামসুর রহমান লালটু, ইব্রাহিম হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।



