ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকাশ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকাশ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকাশ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা মহানগরী ও এর পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং যানজট নিরসনে সরকারের অন্যতম অগ্রাধিকারভুক্ত প্রস্তাবিত প্রকল্প ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প’ নির্মাণের লক্ষ্যে গতকাল রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান। কর্মশালায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

কর্মশালায় শুরুতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মো: ফেরদাউস স্বাগত বক্তব্যে প্রকল্পের কারিগরি দিকসমূহ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, ৩৯ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ে ঢাকাকে বাইপাস করে হেমায়েতপুর থেকে নারায়ণগঞ্জকে কানেক্ট করার মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ স্থাপিত হবে। এতে ঢাকার যানবাহন চলাচলের গতি বাড়বে এবং প্রায় অর্ধেক যানজট কমে যাবে। এরই মধ্যে আপডেটেড ফিজিবিলিটি স্টাডিস সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটির কাজ শেষ হলে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করবে। কিন্তু এর দীর্ঘসূত্রতা ও অর্থ অপচয়ের অনেক অভিযোগ রয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য ঢাকা-সিলেট হাইওয়েতে আমাদের অনেক টাকার অপচয় হয়েছে। সময় মতো ভূমি অধিগ্রহণ করা হয়নি। সময় মতো প্রকল্প বাস্তবায়ন না করলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায়। এসব পরিবর্তনের জন্য কমিটমেন্ট দরকার। পরিকল্পনা দরকার বলেও জানান তিনি। বিজ্ঞপ্তি।