অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট রাজশাহীতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ঊর্ধ্বতন নির্বাহী, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি মো: আনোয়ারুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, শ্রেণীকৃত ঋণ আদায়, প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহসহ ২০২৬ সালের আর্থিক সূচকগুলোর প্রবৃদ্ধি, আমদানি, রফতানি, রেমিট্যান্স সংগ্রহে বিশেষ গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



