প্রাথমিক বিদ্যালয়ে থাকবে ১২ জনের ব্যবস্থাপনা কমিটি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। ১২ জনের কমিটিতে সদস্যসচিব হিসেবে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদের মধ্যে কমিটিতে থাকবেন- স্থানীয় সরকারি, বেসরকারি, মাদরাসা বা এমপিওভুক্ত একজন শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে একজন পুরুষ ও একজন মহিলা অভিভাবক, নির্বাচিত দু’জন পুরুষ ও মহিলা অভিভাবক, ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা পৌর এলাকার কমিশনার।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এসব বিষয় জানানো হয়। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতঃপূর্বে জারিকৃত সব প্রজ্ঞাপন/আদেশ বাতিল করা হলো।