বাংলাদেশে জন্ম নেয়া সবাই সমান আব্দুল আউয়াল মিন্টু

Printed Edition

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে, তারা সবাই সমান। সে হিন্দু, বৌদ্ধ, মুসলিম যে ধর্মেরই হোক, কোনো ভেদাভেদ নেই। বুধবার সন্ধ্যায় বুধবার ১ অক্টোবর সন্ধ্যায় ফেনীর সোনাগাজীতে বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী বলেছেন, ধর্ম যার যার, এই দেশ সবার। আমরা আমাদের দেশটিকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলব। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, তাই আপনাদের ধন্যবাদ জানাই।

এর আগে আব্দুল আউয়াল মিন্টুর আগমনকে ঘিরে সোনাগাজীতে দলীয় নেতাকর্মীরা সড়কগুলোতে দলীয় স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ করা যায়।

সোনাগাজী পৌঁছে আব্দুল আউয়াল মিন্টু পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলকান্দি ইউনিয়নে পূজামণ্ডপ, সোনাগাজী পৌর কেন্দ্রীয় পূজামণ্ডপ ও নবাবপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। নবাবপুর পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল ইসলামের অনুদানে পাঁচ শতাধিক শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

এ সময় ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, সোনাগাজী উপজেলা আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, দাগনভূঞা উপজেলা আহ্বায়ক আকবর হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, ফেনী জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, সোনাগাজী উপজেলা সাবেক ছাত্রদল নেতা মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।