চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) ব্যবসা পরিচালনা, খাদ্য নিরপত্তা, এনার্জি সক্ষমতা, দুর্যোগ ও সম্পদ ব্যবস্থাপনা, সাইবার নিরপত্তাসহ প্রযুক্তির সব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। বিশেষ করে সময় ও ব্যয় সাশ্রয় করে ত্রুটিমুক্ত সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার উদীয়মান সম্ভাবনা হিসেবে গণ্য করা হচ্ছে। ফলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এআই প্রযুক্তির ওপর দক্ষতা অর্জন এবং সেই সাথে এআইয়ের নিয়ন্ত্রণ হাতে নিতে হবে।
গতকাল সকালে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে সিএসই বিভাগের উদ্যোগে দিনব্যাপী চ্যালেঞ্জেস অব কোয়ালিটি সফটওয়্যার ডেভলপমেন্ট উইথ এআই অ্যান্ড আইটি এন্টারপ্রেনারশিপ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সহযোগী প্রতিষ্ঠান ছিলেন আইটি কোম্পানি মাইসফট হেভেন (বিডি) লিমিটেড। রিসোর্স পারসন ছিলেন মাইসফট হেভেনের (বিডি) সিইও ইঞ্জিনিয়ার মো: মোফাখ্খারুল ইসলাম, ম্যানেজিং পার্টনার ক্যাপটেন (অব:) ইঞ্জিনিয়ার তারিকুল আযম লিনকন, সলুশন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দেবব্রত সরকার, আইটি বিজনেস এনালিস্ট মোস্তহশিন হোসাইন আহমেদ আফিফ এবং লিড ইঞ্জিনিয়ার মফিজুর রহমান। ওয়ার্কশপের কো-অর্ডিনেটর সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মীর মু: সাক্বী কাওসারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী এবং প্রভাষক জনাব মো: রেফাজ হোসেন। ওয়ার্কশপ পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- মাহি, ফাহিম, মনন, রিজভী, রনি, আসিফ, শুভ্র, ইরিন, সমন্বিতা, প্রান্তিকা প্রমুখ। পরিশেষে ভিসি দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।



