আলজাজিরা
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কথিত পরকীয়া নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশের জেরে আদালত অবমাননার দায়ে দেশটিতে দুই সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলো অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে।
বুধবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) সাংবাদিক শাহজান ও লিভান আলী নাসিরের কারাদণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। অন্য দিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) একে অনুসন্ধানী সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করার একটি শাস্তিমূলক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। সংবাদমাধ্যম ‘আদাধু’-তে কর্মরত এই দুই সাংবাদিককে মঙ্গলবার মালদ্বীপের রাজধানী মালের একটি ফৌজদারি আদালত সাজা প্রদান করেন। বিচারে শাহজানকে ১৫ দিন এবং নাসিরকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।



