সামোয়া ও চীন (তাইওয়ান) মালিকানাধীন প্রতিষ্ঠান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড কুমিল্লা ইপিজেডে জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদন কারখানা স্থাপনের ল্েয বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপ (বেপজা)-এর সাথে একটি ভূমি ইজারা চুক্তি করেছে। প্রতিষ্ঠানটি ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিইউ জুতা উৎপাদনের ল্েয ৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে সম্প্রতি চুক্তিটি স্বারিত হয়। বেপজার পে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পে এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. জিয়া রুইহং চুক্তিতে স্বার করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল চুক্তি স্বার অনুষ্ঠান প্রত্য করেন। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউটসোল ও ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করবে। কোম্পানিটিতে ৫০০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চুক্তি স্বার অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক- অতিরিক্ত দায়িত্ব (জনসংযোগ) খাদিজা পারভীনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



