চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ চট্টগ্রামের বেসরকারি নার্সিং কলেজগুলোর মধ্যে অন্যতম। তিনি বলেন, নার্সিং পেশা এমন একটি মহৎ পেশা যার মাধ্যমে ইহকাল ও পরকাল উভয় জগতের কল্যাণ সাধন করে নিজেদের সর্বশ্রেষ্ট সফল মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ (সিআইএনসি)-এর বিএসসি ইন নার্সিং ষষ্ঠ ব্যাচ, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারী ৮ম ব্যাচ ও পোস্ট বেসিক ইন নার্সিং ষষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ ইলা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা: এ কে এম ফজলুল হক বলেন,আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নার্সিং শিক্ষায় অত্যন্ত দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও নার্সিং কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা: মুহাম্মদ মুসলিম উদ্দিন সবুজ। নার্সিং কলেজের শিক্ষক সানজিদা বিনতে আলম ও বিবি রহিমা রিমার সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসি কমিটির সেক্রেটারী অধ্যাপক মো: নুরুন্নবী ও ট্রেজারার জালাল উদ্দিন আকবর প্রমুখ। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন
Printed Edition



