ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে এমন দাবি করেন তিনি।
যদিও কথা বলার সময় সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি ট্রাম্প, প্রতিপক্ষ বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, ‘আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি।’
এছাড়া ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা ওই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না ‘
তিনি আরো বলেন, ‘কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচার শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একজোট হয়ে লড়বে।’
সূত্র : বিবিসি



