ট্রাম্পের চীন সফরকে ঘিরে বিশ্ববাজারে কমলো তেলের দাম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে নড়বড়ে যুদ্ধবিরতি এবং ট্রাম্পের চীন সফরকে ঘিরে বুধবার (১৩ মে) বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

নয়া দিগন্ত অনলাইন
তেল
তেল |ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে নড়বড়ে যুদ্ধবিরতি এবং ট্রাম্পের চীন সফরকে ঘিরে বুধবার (১৩ মে) বিশ্ববাজারে তেলের দাম কমেছে। টানা তিন দিনের ঊর্ধ্বগতির পর বাজারে এ দরপতন দেখা গেছে।

গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫১ মিনিটে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮২ সেন্ট (০ দশমিক ৭৬ শতাংশ) কমে ১০৬ দশমিক ৯৫ ডলারে নেমে আসে।

এদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৬ সেন্ট (০ দশমিক ৬৫ শতাংশ) কমে ১০১ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে।

শি জিনপিংয়ের সাথে আলোচনার জন্য ট্রাম্পের চীন সফর এবং সেই আলোচনা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও বৃহত্তর বিশ্ব অর্থনীতির ওপর কী প্রভাব ফেলবে, সেদিকেই বিনিয়োগকারীরা এখন দৃষ্টি নিবদ্ধ রেখেছেন।

সূত্র: আল জাজিরা