পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সম্প্রতি বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর, দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ মালি ছাড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
বুধবার দেয়া এক বিবৃতিতে ফ্রান্স জানায়, সপ্তাহের শেষে বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি ‘অত্যন্ত অস্থিতিশীল’ হয়ে উঠেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ ভ্রমণ নির্দেশনায় বলেছে, ‘যে কোনো কারণেই হোক, মালিতে ভ্রমণ এখনো কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।’
এতে আরো বলা হয়, ‘ফরাসি নাগরিকদের এখনো যেসব বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে, সেগুলোর মাধ্যমে যত দ্রুত সম্ভব সাময়িকভাবে মালি ত্যাগের ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হচ্ছে।’
সূত্র : বাসস



