রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় হতাহত ৬

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণে অবস্থিত তুলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় তিনজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণে অবস্থিত তুলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় তিনজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) আঞ্চলিক গভর্নর এ তথ্য জানান।

আঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া বার্তায় বলেন, ‘রাতে তুলা শহরের আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।’

তিনি জানান, ইউক্রেনের ওই ড্রোন হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী তিনজন নিহত হয়েছেন। এক বছর বয়সী শিশুসহ আহত হয়েছেন আরো তিনজন।

সূত্র: বাসস