রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৯

রাশিয়া রোববার (১৪ জুন) রাতে ইউক্রেনজুড়ে কয়েক শত ড্রোন ও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় কিয়েভের একটি ঐতিহাসিক স্থাপনায় আগুন
হামলায় কিয়েভের একটি ঐতিহাসিক স্থাপনায় আগুন |সংগৃহীত

রাশিয়া রোববার (১৪ জুন) রাতে ইউক্রেনজুড়ে কয়েক শত ড্রোন ও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় রাজধানী কিয়েভের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালেও আগুন লাগে।

সোমবার ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য জানায়।

বিমান বাহিনী জানায়, মস্কো গত রাতে ৭০টি ক্ষেপণাস্ত্র ও ৬১১টি ড্রোন নিক্ষেপ করেছে। এর প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ৫০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮২টি ড্রোন ভূপাতিত করেছে বলেও জানানো হয়েছে।

সূত্র: বাসস