ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) একজন সামরিক কর্মকর্তা এ তথ্য জানান।
শহরটির সামরিক প্রশাসনের প্রধান সেরহিয় লিসাক টেলিগ্রামে বলেন, ‘গত রাতে শত্রুপক্ষের হামলার ফলে দুঃখজনকভাবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।’
সূত্র: বাসস



