চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জন

এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন। আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, গত সোমবার হুনান প্রদেশের লিউইয়াং শহরে অবস্থিত ‘লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’তে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন। আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Topics