যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান অনেকটা স্পষ্ট করে বলেছে যে বল এখন ইরানের কোর্টে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যে, ‘পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের জন্য ইরানকে রাজি করাতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।’
তবে, সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কি না সেটি নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যাচ্ছে না।
ইরানকে আলোচনায় আনার জন্য পাকিস্তান গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থার মধ্যেই পাকিস্তানের তথ্যমন্ত্রী এই বিষয়টি সামনে আনলেন।
সূত্র : বিবিসি



