ভারতে সিজিপি আন্দোলন নিয়ে প্রশ্নের মুখে পাকিস্তান: কী বলল ইসলামাবাদ?

নিয়মিত ব্রিফিংয়ে ভারতের এই চলমান আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে মুখ খোলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি। প্রশাসনিক কড়াকড়িকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে অত্যন্ত হিসাব করে জবাব দেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
আন্দোলনরত ছাত্রের একাংশ
আন্দোলনরত ছাত্রের একাংশ |সংগৃহীত

ভারতে জাতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার টানা ৩৪ দিনে পা দিয়েছে ককরোচ জনতা পার্টির (সিজিপি) আন্দোলন। এই প্রেক্ষাপটে আন্দোলনকারীদের ওপর প্রশাসনিক পদক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেশী পাকিস্তানের কাছে সরাসরি ব্যাখ্যা চেয়েছিলেন সাংবাদিকরা।

হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার (২৩ জুলাই) জানিয়েছে, নিয়মিত ব্রিফিংয়ে ভারতের এই চলমান আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে মুখ খোলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি। প্রশাসনিক কড়াকড়িকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে অত্যন্ত হিসাব করে জবাব দেন তিনি। স্পষ্ট ভাষায় জানান, 'এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা এসব বিষয়ে কোনো মন্তব্য করি না।'

এদিকে ভারতের রাজধানী নয়া দিল্লি ও বিভিন্ন স্থানে প্রশাসনিক কড়াকড়ি সত্ত্বেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল রয়েছে ককরোচ জনতা পার্টি। দিন যত গড়াচ্ছে, ভারতের এই অভ্যন্তরীণ আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে।