লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫

দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের চালানো হামলা
ইসরাইলের চালানো হামলা |সংগৃহীত

দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লেবাননের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসরাইল সম্মত হওয়া সত্ত্বেও রোববার (১৭ মে) হামলা চালিয়েছে। তাইর ফেলসাই, তাইর দেব্বা, আজ-জরারিয়াহ ও জেবচিত পৌরসভায় এ হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ অ্যাজেন্সির (এনএনএ) তথ্যমতে, জৌয়াইয়া গ্রামে ইসরাইলের আরেকটি পৃথক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সোহমোর, রৌমাইন, আল-কুসাইবাহ, কাফার হৌনাহ এবং নাকৌরা গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছিল।

রোববার মন্ত্রিসভার এক বৈঠকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ‘ভূখণ্ড রক্ষা করছে, এলাকা শত্রুমুক্ত করছে, ইসরাইলি জনগোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছে, কিন্তু একই সাথে এমন এক শত্রুর বিরুদ্ধেও লড়ছে যে আমাদেরকে টেক্কা দেয়ার চেষ্টা করছে’।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ২ মার্চ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে দুই হাজার ৯৮৮ জন নিহত এবং নয় হাজার ২১০ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা