বেইজিংয়ে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকে বসেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি |সংগৃহীত

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকে বসেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, আরাগচি ওয়াং-এর সাথে ‘দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী’ নিয়ে আলোচনা করবেন।

আরাগচির এই সফর আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন।

ইরানের ওপর তার প্রশাসন ও ইসরাইল হামলা চালানোর পর ট্রাম্প তার সফর স্থগিত করেন।

সূত্র: বিবিসি