মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আশায় কমল তেলের দাম

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আশা জাগিয়েছে যে মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত শিগগিরই শেষ হতে পারে। এতে এশিয়ায় বাজার খোলার সাথে সাথে তেলের দাম কমেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আশা জাগিয়েছে যে মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত শিগগিরই শেষ হতে পারে। এতে এশিয়ায় বাজার খোলার সাথে সাথে তেলের দাম কমেছে।

ব্রেন্ট ক্রুড ফিউচারস ১ শতাংশের বেশি কমে ব্যারেল প্রতি ৯৮ দশমিক ৫ ডলারে নেমে এসেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রেও তেলের দাম ব্যারেল প্রতি ৯৪ ডলারের নিচে নেমে গেছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের মধ্যে মার্চ মাসে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ বেড়েছিল এবং সম্প্রতি তা ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমেছে, তবে সপ্তাহজুড়ে ৯০ ডলারের সীমার মধ্যেই রয়েছে।

এদিকে মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহে পাকিস্তানে তাদের ইরানি প্রতিপক্ষের সাথে বৈঠক করতে পারেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সূত্র: আল জাজিরা