যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরান ‘আর্থিক ধসের’ মুখে পড়েছে।
ট্রুথ সোশালে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখতে চায় না, তারা এটি খোলা রাখতে চায় যাতে তারা প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে (এবং এটি বন্ধ থাকলে তাদের এই পরিমাণ অর্থই লোকসান হবে!)।’
ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রেক্ষাপটে ‘মুখ রক্ষা’ করতেই তেহরান এই প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছিল বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, “চার দিন আগে লোকজন আমার কাছে এসে বলেছিল, ‘স্যার, ইরান অবিলম্বে প্রণালীটি খুলে দিতে চায়’। কিন্তু আমরা যদি তা করি, তাহলে ইরানের সাথে কখনোই কোনো চুক্তি হতে পারবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে দেই!”
আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে চায়।’
দেশটি ‘টাকার জন্য হাহাকার করছে’ বলেও তিনি লিখেন।
সূত্র : বিবিসি



