হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির ফলে তেলের দাম আবারো বেড়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। তবে শুক্রবার সকালে এশিয়ার বাজার খোলার সাথে সাথে তা কিছুটা কমে আসে।
গ্রিনিচ মান সময় রাত ৩টা পর্যন্ত ব্রেন্টের দাম ছিল ব্যারেল প্রতি ১০১ দশমিক ১২ ডলার। দিনের সর্বোচ্চ পর্যায়ে এটি ছিল ১০৩ দশমিক ৭০ ডলার।
যুদ্ধের আগের তুলনায় এই বেঞ্চমার্কের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। প্রতিদিন উৎপাদনে প্রায় এক কোটি ৪৫ লাখ ব্যারেল তেলের ঘাটতির আশঙ্কা থেকেই বাজারে এই চাপ তৈরি হয়েছে।
শুক্রবার ভোরে মার্কিন তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত ১০টা ৩৩ মিনিট পর্যন্ত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭ দশমিক ২৬ ডলারে লেনদেন হয়েছে।
সূত্র: আল জাজিরা



