দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর কিসুফিম এলাকায় অনুপ্রবেশের জন্য দায়ী যোদ্ধাদের মধ্যে থাকা একজন হামাস কমান্ডারকে তারা হত্যা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজা উপত্যকায় চালানো এক হামলায় হামাসের নুখবা সেলের কমান্ডার সাকর আবু কারিম নিহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই হামলায় ‘যোগাযোগ কর্মী’ হিসেবে কর্মরত হামাসের আরেক সদস্যও নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



