হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকালে আজ রোববার দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।
ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, ইরানের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় দুইটি তেলবাহী ট্যাংকার ফেরত পাঠিয়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাবাহী এই দুটি ট্যাংকার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে আইআরজিসি সেগুলোর গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য করায়।
এর আগে ইরান ঘোষণা দিয়েছে যে, তাদের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে না নেয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। মূলত ওই ঘোষণার পরই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় ইরান।
সূত্র : বিবিসি



