যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা

কোনো প্রতিনিধি দলের পাকিস্তান যাওয়ার খবর ‘গুজব’ বলল ইরান

পৌঁছানো বা সম্ভাব্য আগমনের তারিখ নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলোকে ‘গুজব’ বলা হয়েছে পোস্টটিতে।

নয়া দিগন্ত অনলাইন
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না বলে জানিয়েছে ইরান
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না বলে জানিয়েছে ইরান |প্রতীকী ছবি

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানিয়েছে, ‘এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি। না মূল বা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, না গৌণ বা ছোট দল, না প্রাথমিক কোনো দল, না পরবর্তী বা ফলোআপ কোনো দল সেখানে গেছে।’

বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে রওনা হওয়া, পৌঁছানো বা সম্ভাব্য আগমনের তারিখ নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলোকে ‘গুজব’ বলা হয়েছে পোস্টটিতে।

এতে ইরানের কর্মকর্তাদের আগের অবস্থানকেই পুনর্ব্যক্ত করা হয়েছে, যার মধ্যে পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফের বক্তব্যও রয়েছে, তিনি বলেছিলেন ‘হুমকির মুখে দাঁড়িয়ে’ তেহরান কোনো আলোচনা গ্রহণ করবে না।

সূত্র : বিবিসি